জানো আমি কে ? সবুজ হালদার
জানো আমি কে ভাই ?
ঠিক বলেছ আমি তাই।
আমি ভারতবাসী, আমার উপনাম চাষি।
আমি ক্ষেতে ক্ষেতে সোনার ফসল ফলাই।
ঘরে ঘরে খাদ্য আমিই পৌঁছাই।
নিজে অনাদরে অভুক্ত থেকে,
তোমাদের মুখে খাদ্য তুলি,
যাতে তোমরা আমাদের জন্য
বল বড় বড় বুলি।
আমি শুনি, আমি সবই শুনি।
তোমরা কত জ্ঞানী কত গুণী।
আমি অসহায় আমি দরিদ্র,
তোমরা শিক্ষিত, তোমরা ভদ্র।
তোমরা আমায় পড় বইয়ের পাতায়।
আমাদের কথা লেখ খাতায়।
আমাদের দেখ মহাজনের আড়তে ।
আমরা ছড়িয়ে আছি এই ভারতে।
তোমাদের প্রধান আমাদের দাতা
তাঁর শুল্ক কর যদিও আমাদের কাছে জাঁতা ।
তবুও আমরা হাঁসি মুখে পিষি ।
কারন আমরা উৎপাদক, আমরা চাষি।
আজ যদি আমরা অভিমান করি
তাহলে জগতের লোকেরা অভুক্ত থাকবে।
কত শিশু ঘরে ঘরে কাঁদবে।
তাই আমারা লাঙ্গল টানি।
আমরা আমাদের ভাগ্যও জানি।
দারিদ্রতায় ভরা!
যাকে ঘিরে রাখে ব্যাধি আর জ্বরা ।
তবুও বাঁচি অন্যের তরে।
তবে কতদিন ? আর কতদিন এভাবে টানব ?
কতদিন আমরা এই ব্যাবস্থাই মানব ?
যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় ?
যদি আমরা কষ্ট সহিষ্ণুতা ভুলে যাই তবে ?
জানি,জানি এ ধরণী ধ্বংস হবে।
তাই মুখ বুজে থাকি।
তোমরা দেখ আমার অশ্রুসিক্ত আঁখি।
দাও আমাকেও বাঁচার অধিকার!
দাও দাও কর এই উপকার!
আর পারিনা, পারিনা আর সইতে!
কেউ চায় না আমাদের কথা শুনতে।
তোমরা শুনবে ?
If You Like Our Work Then Please Like Our Facebook Page and Share This Post
Category: jano ami k, January, poems, sabuj halder, কবিতা, জানো আমি কে ?, সবুজ হালদার


0 comments