তোমাকেই ভালবাসবো | সবুজ হালদার
Tomakei Valobasbo | Sabuj Halder
রাতের কালো আঁধার
যেন তোমার চুলের বাহার।
তোমার মুখের হাসি
যেন শুভ্র চাঁদের পাহাড়।
তোমার গালের গোলাপি
আভা ফুলের চেয়েও রঙিন।
আমার মনে তোমার
বাসা প্রেমের অন্তগহিন।
তোমার ঠোঁটের মিষ্টতা
আমার ঠোঁটে দাও।
আমার বুকের ভালোবাসা
আপন করে নাও।
তোমার চোখের কাজল
রঙে হারিয়ে যাই আমি।
তোমার মুখের হাসি,আমার
প্রানের চেয়েও দামী।
অপেক্ষাতে আছি তোমার
অপেক্ষাতেই থাকবো।
তোমায় মনে রেখেছি
আমি তোমাকেই মনে রাখবো।
তোমার জীবনে এসেছি
আমি, বারে বারে আসবো।
তোমায় ভালবেসেছি আমি, তোমাকেই ভালবাসবো।If You Like Our Work Then Please Like Our Facebook Page and Share This Post
Category: January, poems, sabuj halder, Tomakei Valobasbo, কবিতা, তোমাকেই ভালবাসবো, সবুজ হালদার


0 comments