পিছুটান | রুদ্র শঙ্কর ব্যানার্জি
Pichu Taan | Rudra Sankar Banerjee
এগোলাম আমি সাগরের ঐপারে -
দেখি নি , তাতে কি ? তাই বলে
কি আমি এগোবনা তার দিকে!
পেরোতে হবে অনেক বাধা,
অগোচরে রয়েছে হরেক বিপদ |
যাব আমি যত গভীরে-
রুধ্হ হবে এ গতিপথ |
তাই বলে কি এগোবনা তার দিকে.......
এগিয়েছি আমি নিজ সেচ্ছায়ে -
নই সমাজের ক্রীতদাস |
তাই সমাজ যদি দাড়ায়ে
অসীম লোহিত সরূপ -
ভাসাবো কি আমার সরল স্বপ্ন
এই নোংরা ঘোলাটে জলে ?
তোমরা রুধ্হ করবে গতিপথ-
তাই বলে কি এগোবনা তার দিকে.......
টুকটুকে হাতে ধরেছিলাম আমি
মায়ের বাড়ানো আঙুল|
না ধরলে কি কোনদিন
পারতাম নিজ পায়ে দাড়াতে?
ভোলায়ে আমায়ে এ অকপট আওহান
পার্থিব যত জটিল পিছুটান !
হোক না রুধ্হ এই গতিপথ
তাই বলে কি এগোবনা তার দিকে .......
If You Like Our Work Then Please Like Our Facebook Page and Share This Post
Category: February, Pichu Taan, poems, Rudra Sankar Banerjee, পিছুটান, রুদ্র শঙ্কর ব্যানার্জি


0 comments