একে বেঁকে | রুদ্র শঙ্কর ব্যানার্জি
Eke Beke | Rudra Sankar Banerjee
হালকা ছিল স্নিগ্ধ
সমীরণে উরে যাওয়া খেয়াল ;
আটকাতে পারতনা, কত যে ভাবনা সেই চোখের পাশের দেওয়াল,
ধরতে চাইতাম নিজের ছায়াকে, ভাবতাম আমার-ই মতো কেউ,
চেষ্টা করে করে বিফল হতাম, উঠত মনে কতো ঢেউ।
আকাশটা
যেন মনে হত বিস্ত্রিত এক খেলার দেশ
-কতো
অদ্ভুত, কতো বিচিত্র, ছিলোনা কোনো স্বপ্নের শেষ।
দুরের
শেই তিলায় উথে ভাবতাম- একসাথে যেতে পারবো
মাকে
বলতাম, “ চলো না নিয়ে, একবার আকাশেতে আমি চরবো”!
বাগানের
ফুলের বিচিত্র রঙ কতো হাতছানি দিয়ে ডাকতো;
বিকালে
পরন্ত রোদে ফেরিওয়ালা এসে হাঁকত-
এভাবেই
কতো ভাবনাতে ভুলে থাকতো শিশুমন,
বুঝলাম
না সেই অবুঝই ছিল জীবনের অমূল্য ধন।
বিচিত্র
ছেলে বেলার আগুনে আজ জ্বলে পুড়ে ছারকার,
ফেলে
আশা সময় দেয় না সান্ত্বছা, চায় বিচিত্র কত হুঙ্কার।
বাগানে
আজও ফুল ফুতেছে, তারা আজ ঠেলে আমায় তাঁদের দিকেঃ
এভাবেই
বোধ হয় জীবনটা চলে কখনো সোজা কখনো বা একে বেঁকে।
If You Like Our Work Then Please Like Our Facebook Page and Share This Post
Category: Eke Beke, February, poems, Rudra Sankar Banerjee, একে বেঁকে, রুদ্র শঙ্কর ব্যানার্জি


0 comments